শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

০৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ PM
৮ পদে ২৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে

৮ পদে ২৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে © সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। প্রতিষ্ঠানটি ৬ থেকে ২০তম গ্রেডে রাজস্ব খাতভুক্ত ৮ পদে ২৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৫ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ৫ মে বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি);

১. পদের নাম: উপপরিচালক;

পদের সংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

২. পদের নাম: সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার;

পদের সংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৩. পদের নাম: সহকারী প্রোগ্রামার;

পদের সংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৪. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা;

পদের সংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদের সংখ্যা: ৩টি;

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৬. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর;

পদের সংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৭. পদের নাম: গাড়িচালক;

পদের সংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৮. পদের নাম: অফিস সহায়ক;

পদের সংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল

প্রার্থীর বয়স: উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর এবং অন্য সব পদের জন্য ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৫ মে ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিএবির অফিশিয়াল ওয়েবসাইট

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081