৮০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

১৮ আগস্ট ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৮ PM
৮০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে

৮০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে ৮০০ কর্মী নিয়োগে ১১ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়;

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;

পদসংখ্যা: ৮০০টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি ইউনাইটেড হাসপাতালে, গ্র্যাচুইটিসহ দেবে নানা সুবিধা

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা অথবা নার্সিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে;বাংলাদেশী চাকরি

আবেদনের শর্তাবলি—

আবেদন করার সময় প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষরের ছবি, আবেদন ফি জমার রসিদ ও প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ সনদপত্র আপলোড করতে হবে। প্রাপ্ত ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা প্রবেশপত্র প্রিন্টসহ পরবর্তী প্রক্রিয়ায় প্রয়োজন হবে;

আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে চাকরি, পদ ৪৯৭

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: আবেদন ফি ৫০০ টাকা;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ সেপ্টেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

ছাত্রলীগ নেতা থেকে সমন্বয়ক, এবার জাকসু ভিপি থেকে বিএনপিতে
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির প্রতিশ্রুতি এখন রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছ…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মানুষ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জুলুমবাজদের দেখতে চায় না: নাহিদ
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীকে পাও…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ইশতেহারে ‘নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতা’ নিশ্চিতের আশ্বাস…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ফলাফল প্রকৃত গণনায় নয়, কেন্দ্রীয়ভাবে পূর্বনির্ধারিতভাবে তৈর…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬