বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরি, আবেদন স্নাতক পাসেই

১৮ আগস্ট ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৩:০৯ PM
৫ পদে ৯ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

৫ পদে ৯ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে নবম ও দশম গ্রেডে ৫ পদে ৯ কর্মকর্তা নিয়োগে সোমবার (১৮ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি);

১. পদের নাম: ক). সহকারী প্রোগ্রামার (৪টি); টেকনিক্যাল রাইটার (১টি);

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদ ১৮২

২. পদের নাম: সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

৩. পদের নাম: সহকারী ম্যানেজার (ট্রাভেল ও প্রটোকল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি/অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

8. পদের নাম: ব্যক্তিগত সহযোগী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতক/সমমানের ডিগ্রি; 

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৮

৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ সব পদের ক্ষেত্রে ২২৩ টাকা Rocket/ bKash/Nagad-এর মাধ্যমে অনলাইনে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিসিসির অফিশিয়াল ওয়েবসাইট

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা নারীকে ধাক্কা দিলেন পুলিশের ড…
  • ১৮ মে ২০২৬
পুণ্ড্র ইউনিভার্সিটি নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা, আবেদন ৮ জ…
  • ১৮ মে ২০২৬
সাকিব-মাশরাফির ফেরার পথ বললেন ইশরাক
  • ১৮ মে ২০২৬
ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081