কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন আগামীকালের মধ্যেই

২৩ জুলাই ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৮ PM
ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ পুলিশে

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ পুলিশে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। বাহিনীটি ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জেলাভিত্তিক নিয়োগে ২৭ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ জুলাই থেকে শুরু হয়েছে—চলবে ২৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি);

পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে;

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আরও পড়ুন: বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে;

জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়);

আরও পড়ুন: নার্স নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, নার্সিং ডিগ্রি থাকলেই করুন আবেদন

শারীরিক যোগ্যতা—

পুরুষ প্রার্থীর উচ্চতা

সাধারণ প্রার্থী: ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে;

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী: ৫ ফুট ৪ ইঞ্চি;

শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী: সরকারি বিধি মোতাবেক;

নারী প্রার্থীর উচ্চতা

সাধারণ প্রার্থী: ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে;

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৫ ফুট ২ ইঞ্চি;

শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী: সরকারি বিধি মোতাবেক;

আরও পড়ুন: বিয়াম ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৬

প্রার্থীর বয়স: ১৮-২০ বছরের (২৪ জুলাই ২০২৫ তারিখে) মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোটাপদ্ধতি অনুসৃত হবে;

দৃষ্টিশক্তি: ৬/৬;

বুকের মাপ—

মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে: স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি;

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি;

আরও পড়ুন: ট্রেইনি অফিসার নেবে এনআরবি ব্যাংক, প্রবেশনকালে বেতন চল্লিশ হাজার

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ জুলাই ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১
  • ২০ জুলাই ২০২৬
আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ২০ জুলাই ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্…
  • ২০ জুলাই ২০২৬