নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৮৬

১৯ জুলাই ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০২:২৮ PM
৮৬ কর্মী নিয়োগ দেবে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়

৮৬ কর্মী নিয়োগ দেবে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ইউনিয়ন পরিষদে ১৬তম গ্রেডে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৮৬ কর্মী নিয়োগে ১৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা;

পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৮৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে চাকরি, পদ ১৮৫

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১০ আগস্ট ২০২৫ তারিখে);

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ২৫

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ আগস্ট ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্…
  • ২১ জুলাই ২০২৬
তনু হত্যা মামলা: নতুন করে আরও ২ সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের …
  • ২১ জুলাই ২০২৬
নতুন ক্যাটাগরির ভিসা চালু করল সৌদি আরব 
  • ২১ জুলাই ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, থানায় অভিযোগ
  • ২১ জুলাই ২০২৬
‘৬ মাসেও শুরু হবে না মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম’
  • ২১ জুলাই ২০২৬
ককরোচ আন্দোলনের মুখে যা বললেন মোদি 
  • ২১ জুলাই ২০২৬