জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ২৭, আবেদন অনলাইনে

১২ জুন ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে

অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। জেলার রাজস্ব প্রশাসনের অধীনে ‘অফিস সহায়ক’ পদে ২৭ কর্মী নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২১ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ;

পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২৭টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে চাকরি, পদ ২১০

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: মানিকগঞ্জ;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৯ মে ২০২৫ তারিখে);

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৪

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২১ জুন ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ০৮ জুন ২০২৬
রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
  • ০৮ জুন ২০২৬
রাজধানীতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিক…
  • ০৮ জুন ২০২৬
অনার্স পরীক্ষা দিতে বাধা, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত…
  • ০৮ জুন ২০২৬
পাবনায় ৩ ঘণ্টায় ২ খুন, বিকেলে ছুরিকাঘাত, সন্ধ্যায় ছেলের সা…
  • ০৮ জুন ২০২৬
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
  • ০৮ জুন ২০২৬