কুষ্টিয়া মেডিকেল কলেজে চাকরি, পদ ২৪, আবেদন করুন দ্রুতই

১২ জুন ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
৩ পদে ২৪ কর্মী নিয়োগে আবেদন চলছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে 

৩ পদে ২৪ কর্মী নিয়োগে আবেদন চলছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটি ১৬ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ২৪ কর্মী নিয়োগে ২৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৫ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী যে কোনো জেলার প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল;

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে চাকরি, পদ ২১০

২. পদের নাম: ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২২টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৪

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (২৬ মে ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৫ জুন ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: কুষ্টিয়া মেডিকেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬