এসআই নিয়োগের ফলাফলে অকৃতকার্য প্রার্থীর রোল, সংশোধন করে যা বলছে পুলিশ

০৩ মে ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২০ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য এক প্রার্থীর রোল নম্বর অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা ঘটেছে। ভুলবশত রোলটি অন্তর্ভুক্ত হয়েছে জানিয়ে ফলাফল সংশোধনও করেছে কির্তৃপক্ষ। পাস করা প্রার্থীর রোল নতুন করে সংযুক্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। ভুলের জন্য দুঃখও প্রকাশ করেছে নিয়োগ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিটি পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশকৃত ৫৯৯ জন প্রার্থীর রোল নম্বর গত ২৭ এপ্রিল বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়। 

প্রকাশিত তালিকায় মেধার ভিত্তিতে সুপারিশকৃত রোল নম্বর ১০০৯৪৯ অসাবধানতাবশত অন্তর্ভুক্ত হয়ে যায়। এটি টেলিটকের ডাটাবেজে প্রার্থীদের তথ্য সন্নিবেশের সময় ধরা পড়ে। ফলাফল অনুযায়ী এটি ১০০৯৫২ হওয়ার কথা ছিল।

আরো পড়ুন: খুবিতে ছাত্রের হামলায় শিক্ষক আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

রোল নম্বর ১০০৯৪৯ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। কাজেই তিনি পরবর্তী ধাপের জন‍্য অনুপযুক্ত হয়ে যান। রোল নম্বর ১০০৯৪৯ এবং ১০০৯৫২ পাশাপাশি থাকায় ভুলটি হয়। পরবর্তীতে ভুলটি ধরা পড়লে তা সংশোধন করে রোল নম্বর ১০০৯৪৯ এর পরিবর্তে ১০০৯৫২-কে প্রাথমিকভাবে সুপারিশকৃত মেধাভিত্তিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। 

আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্যটি আপডেট করা হয়। এটি সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে টেলিটক থেকে মেসেজ নোটিফিকেশনের মাধ্যমে অবগত করা হয়। বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৫ এর প্রতিটি কার্যক্রম সম্পন্ন করেছে। অনিচ্ছাকৃত ভুলটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬