চাকরিতে ৭ শতাংশ কোটা থাকবে কি না— পরীক্ষা-নিরীক্ষায় সরকারের কমিটি

২৫ মার্চ ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪১ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারি চাকরিতে বিদ্যমান সাত শতাংশ কোটা থাকবে কি না তা পরীক্ষা নিরীক্ষায় পর্যালোচনা কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কমিটির আহবায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা
সদস্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, অর্থ বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা। কমিটির সদস্য সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ অনুবিভাগের উপসচিবকে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য ৫%; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটার প্রয়োগ পদ্ধতির পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন; কমিটি প্রয়োজনে যে কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে; কমিটি আগামী ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।

একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬