ছিনতাইকালে ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, অতঃপর...

৩০ জুলাই ২০২৬, ১১:৪৯ AM
 পুলিশের হাতে আটক হাসিব

পুলিশের হাতে আটক হাসিব © সংগৃহীত

যশোরে ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের ধাওয়ার মুখে ভৈরব নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি এক যুবকের। নদী থেকে তাকে ধরে তুলে ধারালো চাকুসহ পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেলেও আটক যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক হাসিব বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও তার এক সহযোগী শহরের দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে এক মাঠা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল। বিষয়টা আশপাশের লোকজনের নজরে এলে তারা ওই দুই যুবককে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হাসিব ভৈরব নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় যুবকরা তাকে নদী থেকে ধরে নিয়ে আসেন। এ সময় আটক হাসিবের তার কাছ থেকে একটা ধারালো চাকু উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বেজপাড়া এলাকার বাসিন্দা তানভীর ইসলাম বলেন, ‘পালানোর জন্য ওই যুবক চাকুসহ ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। তবে তার আরেক সহযোগী পালিয়ে যায়।’

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্কার বলেন, দড়াটানা ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল দুই যুবক। ঠিক সেই সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। হাসিব পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাকুসহ হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, আটক হাসিব এখন থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950