৫৮৭ পদে জনবল নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

৩০ জুলাই ২০২৬, ১০:২৩ AM
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © টিডিসি ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৫৮৭টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ
পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ
পদসংখ্যা: ৫৮৭

শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি (বিজ্ঞান) বা সমমান (বিজ্ঞান) পাস হতে হবে।
কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএর নিচে ফলাফল গ্রহণযোগ্য হবে না।

শারীরিক যোগ্যতা
অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে এবং বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন স্থাপনায় ওঠানামা করার শারীরিক সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা
১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি
১১২ টাকা।

আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

শর্তাবলি
১. নির্বাচিত প্রার্থীরা এক বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণকালীন নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

২. প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর এসবিএ-এ পদ শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে এবং প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের জন্য বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করে অব্যাহতি দেওয়া হবে।

৩. ভবিষ্যতে এসবিএ-এ পদ শূন্য হলে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগের জন্য বিবেচনা করা হবে।

বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬