বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

২৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ PM
নার্স নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে

নার্স নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) ‘নার্স’ পদে নারী কর্মী নিয়োগে ১৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

কোর্সের নাম: ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস);

পদের নাম: নার্স;

পদসংখ্যা: নির্ধারিত  নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, বয়স সাড়ে ১৬ বছর হলেই করুন আবেদন

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ২৬ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে);

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা—

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০-সহ স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে;

*ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১১ পদে চাকরি, আবেদন ২৮ আগস্ট পর্যন্ত

প্রার্থীর শারীরিক যোগ্যতা—

উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি;

*ওজন: ৪৬ কেজি;

*বুকের মাপ: ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (প্রসারণ);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;

লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ের ওপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ২১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে;

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ৪ থেকে ৮ অক্টোবর ২০২৬ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সব পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসিটের মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ও ইন্টার্ণশিপ সনদ) এবং কল-আপ লেটার দেখাতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন;

চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

আবারও এ্যানির কাছে যুবদলের পদবঞ্চিত নেতাদের ধরনা
  • ২৯ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ২৯ জুলাই ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ১৫ আগস্ট প…
  • ২৯ জুলাই ২০২৬
মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি
  • ২৯ জুলাই ২০২৬
পুলিশি বাধায় সড়কে বসে পড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
  • ২৯ জুলাই ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, একগুচ্ছ নির্দেশনা…
  • ২৯ জুলাই ২০২৬