খুলছে না বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০ PM
বন্যাকবলিত স্কুল

বন্যাকবলিত স্কুল © ফাইল ছবি

করোনা মহামারিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও দেশের বন্যাকবলিত এলাকার বিদ্যালয়গুলোতে আগামী ১২ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে পাঠদান শুরু করার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় যেসব বিদ্যালয় অবস্থিত সেগুলোতে আপাতত শ্রেণিকক্ষে পাঠদান করার প্রয়োজন নেই। তারা পরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করবে। পরবর্তীতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হবে।

গত কয়েক দিন থেকে টানা বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে দেশের প্রায় দশটি জেলা প্লাবিত হয়েছে। বন্যায় অনেক বিদ্যালয়ে পানি জমে গেছে। বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হচ্ছে।

এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬