ম্যাটস-আইএইচটিতে ভর্তির সময় বাড়ল

৩১ আগস্ট ২০২১, ১২:৫৭ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ভর্তির সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ম্যাটস ও আইএইচটিতে ভর্তির সময় পুনর্নির্ধারন করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তথ্য আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট অধ্যক্ষদের এই বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি 

 

ট্যাগ: মেডিকেল
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল, কপাল পুড়তে পারে এমপি আজিজের
  • ৩১ অক্টোবর ২০২৬