স্কুল, কলেজ ও হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৩ PM

© সংগৃহীত

আর কালক্ষেপণ না করে দ্রুত স্কুল, কলেজ এবং হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। যার ফলে ছাত্রসমাজ অনেকটা হতাশায় ভুগছে। শুধু তাই না বাংলাদেশের মানুষও চাপা কষ্টে আছে, নিদারুণ কষ্টে ভুগছে। এদেশের মানুষ একসময় মুক্তি চেয়েছিল পাকিস্তানের কাছে থেকে, তারা মুক্তি পেয়েছে। আওয়ামী লীগ থেকে মানুষ মুক্তি চায়, সেটাও পাবে, শুধু সময়ের অপেক্ষা। 

দাবি না মানলে দেশের সব শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি করে সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে হবে। সরকার ১৭ মে হল খুলে ২৪ মে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা সে খোয়াব দেখা বাদ দিন এবং অতি দ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিন। এই মুহূর্তে ঢাকার নীলক্ষেতে ছাত্ররা আন্দোলন করছে। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে। আমাদের দাবি না মানলে সবাইকে একত্রিত করে কীভাবে হল খুলতে হয়, সেটি আমরা দেখব।

তিনি আরও বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলন করলে পুলিশ বলে আমরা শৃঙ্খলায় আছি আপনারা সরে যান। আমি বলতে চাই, আমাদের শৃঙ্খলা দেওয়ার আগে আমাদের অধিকারের বিষয়টি নিশ্চিত করতে বলুন সরকারকে। আশা করি, আপনারা আমাদের আন্দোলনে সহযোগিতা করবেন। 

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ছাত্রদের রাজনীতি বিমুখ করে রাজনীতিতে টিকে থাকার যে স্বপ্ন দেখছেন, সেটি বেশিদিন থাকবে না। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন, যুব ঐক্যের সমন্বয়ক এম এ হাসানসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা।

সিথোলের লাল কার্ডে দক্ষিণ আফ্রিকা ১০ জনের
  • ১২ জুন ২০২৬
উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপে নেমেই ব্রাজিলের রেকর্ড ভাঙল মেক্সিকো
  • ১২ জুন ২০২৬
বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সেনেসি
  • ১২ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: ইতিহাসের পাতায় মেক্সিকোর কিনিয়ো…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
×