শিক্ষার্থী জড়ো করে বিসিএস কোচিং, গুনতে হলো জরিমানা

২৫ নভেম্বর ২০২০, ০৩:৪৯ PM

© সংগৃহীত

সরকারি নির্দেশনা অমান্য করে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই শিক্ষার্থী জড়ো করে কোচিং সেন্টার চালু রেখেছিল চট্টগ্রাম নগরীরর দুই বিসিএস কোচিং সেন্টার। ফলে চকবাজারের বিসিএস হেল্প লাইন ও ওরাকল নামে দুই কোচিং সেন্টারকে গুনতে হয়েছে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা।

আজ বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে কোচিং সেন্টার গুলোতে এক অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা শিক্ষার্থী জড়ো করে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ব্যবস্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ এ বড় ধস, ১১৯ থেকে এক লাফে নেমে ৪১
  • ৩১ অক্টোবর ২০২৬