বাচ্চাদের ছুড়ে মারবেন না— স্কুল কর্তৃপক্ষের নোটিশ

১৫ নভেম্বর ২০২০, ০৫:১৩ PM
ফ্রান্সের একটি স্কুল বাধ্য হয়ে কার্টুন এঁকে দেওয়া হয়েছে

ফ্রান্সের একটি স্কুল বাধ্য হয়ে কার্টুন এঁকে দেওয়া হয়েছে © সংগৃহীত

বাচ্চাদের নিয়ে দেরিতে স্কুলে পৌঁছার ঘটনা কোন বাবা-মায়ের ক্ষেত্রে না ঘটেছে! তার তেমনটা হলে হেনো পথ নেই যেভাবে শিশুদের স্কুলে ঢোকানোর চেষ্টা চলে। কেউ কেউ স্কুলের পাচিলের এপার থেকে শিশুদের ছুড়ে মারেন ওপারে। বিস্মিত হচ্ছেন? সত্যি ঘটনা।  

আর এমনই আচরণ থামাতে ফ্রান্সের একটি স্কুল বাধ্য হয়েছে বড় করে নোটিশ টানাতে— দয়া করে দেরিতে আসা শিশুদের দেয়ালের ওপার থেকে ছুড়ে মারবেন না। একটি ছবি এঁকেও দেওয়া হয়েছে। 

ফ্রান্সের এভিগননের ট্রিলেড স্কুলে দেখা গেছে বাবা মায়ের উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে, শিশুদের ছুড়ে মারবেন না, অপেক্ষা করুন, গেট খোলার পরবর্তী সময় সকাল ১০টা। আর একটি কার্টুন এঁকে দেওয়া হয়েছে, যাতে দেখা যাচ্ছে, একটি শিশুকে স্কুলের গেটের ওপর দিয়ে ছুড়ে মারা হয়েছে। 

স্থানীয় একটি সংবাদপত্রকে স্কুলটির প্রিন্সিপাল বলেন, স্কুলে দেরিতে পৌঁছে গেট বন্ধ পেলে বাবা-মায়েরা বাচ্চাগুলোকে রীতিমতো গেটের ওপার থেকে ছুড়ে মারে। 

তিনি আরও বলেন, ঘটনা যে অনেক বেশি, কিংবা কেউ আহত হয়েছে তেমন নয়, কিন্তু এটি বিপজ্জনক। আর সে কারণেই আমরা সতর্কতামূলক নোটিশ টাঙিয়েছি।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬