এনটিআরসিএর চেয়ারম্যান হলেন আকরাম হোসেন

০৭ জুলাই ২০২০, ১২:৩৬ PM

© সংগৃহীত

সরকারের অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হয়েছেন। তাকে এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান এস এম আশফাক হুসেন অবসরে যান।

পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অরুনা বিশ্বাসকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বদলি করা হয়। তবে তিনি যোগদান করেননি। ফলে এনটিআরসিএর গুরুত্বপূর্ণ নিয়মিত চেয়ারম্যান পদটি এতদিন খালি ছিলো।

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬