মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৩৩ হাজার ১১৭ কোটি টাকা

১১ জুন ২০২০, ০৪:৫০ PM

© সংগৃহীত

২০২০-২১ অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট ঘোষণায় এ কথা জানান অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। এটি গত ২০১৯-২০ অর্থ বছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। যা এ বছর ৩ হাজার ৪৯৩ কোটি টাকা বেশি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করেন। এ সময় স্পিকার অর্থমন্ত্রীকে চাইলেই বসে বাজেট পেশ করতে পারবেন বলে অনুমতি দেন।

বাজেট বক্তব্যের কিছু অংশ তিনি পঠিত বলে গণ্য করার অনুরোধ করেন অর্থমন্ত্রী। এছাড়া তিনি স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তব্যের বিভিন্ন অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করছেন।

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬