রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন

৩১ মে ২০২৬, ০৭:৪৮ PM , আপডেট: ৩১ মে ২০২৬, ০৭:৫৫ PM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে মাঠে নামছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, জি (Ge) টিভির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। ফলে কোনো ঝামেলা ছাড়াই ম্যাচটি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও।

বিশ্বকাপের উদ্দেশে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে এটিই সেলেসাওদের শেষ প্রস্তুতি ম্যাচ। পাশাপাশি সমর্থকদের সামনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগও এটি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন আনচেলত্তি। তিনি জানান, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া বিশ্বকাপে ব্রাজিলের গুরুত্বপূর্ণ অস্ত্র হলেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মারকিনিওস।

তবে পানামার বিপক্ষে মাঠে নামতে পারবেন না মারকিনিওস। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সামনে থাকায় তাকে এই ম্যাচের বাইরে রাখা হয়েছে। একই কারণে গ্যাব্রিয়েলও দলে নেই। সংবাদ সম্মেলনে এই দুই ফুটবলারের জন্য শুভকামনাও জানিয়েছেন আনচেলত্তি।

পানামার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন আলিসন। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা ও অ্যালেক্স সান্দ্রোকে। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস ও লুইজ হেনরিকে। আর আক্রমণভাগে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।

প্রস্তুতি পর্বের দ্বিতীয় ম্যাচে ৭ জুন ব্রাজিলের প্রতিপক্ষ মিশর। এরপরই বিশ্বকাপ অভিযান শুরু হবে সেলেসাওদের। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মরক্কোর। ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি, আর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে দলটি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন; ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, লুইজ হেনরিকে; ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।

জেলা পরিষদ থেকে আসিফের ১৫ ও হাসনাতের ১০ কোটি টাকা বরাদ্দ ন…
  • ৩১ মে ২০২৬
কোনো আত্মীয়স্বজনকে প্রশ্রয় দেবেন না: এমপি-মন্ত্রীদের ছাত্…
  • ৩১ মে ২০২৬
রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন
  • ৩১ মে ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালকে মোটা অঙ্কের জরিমানা
  • ৩১ মে ২০২৬
বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও প্রীতি ম্যাচে নতুন ৬ মুখ আর্জেন…
  • ৩১ মে ২০২৬
ছাত্রলীগ নেতার বিয়েতে আওয়ামী লীগ-বিএনপির নেতারা, ছবি ভাইরাল
  • ৩১ মে ২০২৬