নেইমারের জন্য অপেক্ষার প্রহর গুনছে ব্রাজিল শিবির

২৮ মে ২০২৬, ০১:৩২ PM
 নেইমার

নেইমার © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল শিবিরে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে। দলের প্রথম অনুশীলন সেশনে তিনি অংশ না নেওয়ায় এবং ডান পায়ের কাফের চোটের কারণে মেডিকেল পরীক্ষায় পাঠানো হওয়ায় তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

বুধবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড গ্রানজা কোমারিতে দলের বন্ধ অনুশীলনে ছিলেন না। চোট থেকে সেরে ওঠার অগ্রগতি মূল্যায়নের অংশ হিসেবে তাকে টেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে স্ক্যান ও অন্যান্য পরীক্ষার জন্য পাঠানো হয়। পরিস্থিতি আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত মেডিকেল টিম কোনো তথ্য প্রকাশ করবে না বলেও জানায় সিবিএফ।

বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিম তাদের মূল্যায়ন শেষ না করা পর্যন্ত এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।’ নেইমারের অনুপস্থিতিই দ্রুত পুরো ব্রাজিল ক্যাম্পের সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়।

রোববার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিল গ্রানজা কোমারিতে আরও তিনটি অনুশীলন সেশন করবে। তবে সেই ম্যাচে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলেত্তি। ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মারকিনিয়োস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএসজির হয়ে খেলবেন।

এরই মধ্যে গত সপ্তাহে নেইমারকে আবার দলে ফেরানোর ঘোষণায় ব্রাজিলজুড়ে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। আনচেলত্তির অধীনে গত এক বছরে জাতীয় দলের পরিকল্পনায় তাকে খুব কমই দেখা গেছে। তবে নতুন করে চোট ও অনিশ্চয়তা সেই প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। কিন্তু ২০২৩ সালের পর থেকে তিনি আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। দীর্ঘদিনের ইনজুরি সমস্যা এবং সান্তোসে ফিরে যাওয়ার পর ফর্ম ও ফিটনেস নিয়ে তার ওপর প্রশ্ন আরও বাড়ে।

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির সময়টাও এখন খুবই গুরুত্বপূর্ণ। পানামার বিপক্ষে ম্যাচের পর ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপর ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

মে মাসের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি স্পষ্ট করে বলেছিলেন, নাম বা খ্যাতির কারণে কোনো খেলোয়াড়ের জায়গা নিশ্চিত নয়।

তিনি বলেছিলেন, ‘নেইমার কোনো বিশেষ সুবিধা পাবে না। তার জায়গা নির্ধারণ হবে শুধুই ফিটনেস ও বর্তমান ফর্মের ভিত্তিতে, আবেগের কারণে নয়।’

এখন পুরো ব্রাজিল শিবির অপেক্ষা করছে মেডিকেল রিপোর্টের দিকে। একই সঙ্গে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত মুখ নেইমার  কি আদৌ আগামী মাসে বিশ্বকাপের মঞ্চে ফিরতে পারবেন কি না।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬