নতুন শঙ্কায় নেইমার, আলোচনায় বিকল্প

২৭ মে ২০২৬, ০১:৪৭ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে আবারও চোটের শঙ্কায় পড়েছেন নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরি কাটিয়ে সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরলেও নতুন করে আবারও পায়ের কাফে ফোলাভাব দেখা দেওয়ায় তাকে নিয়ে উদ্বেগ জেগেছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এসপোর্তের প্রতিবেদনে জানানো হয়, কাফে এডিমা বা ফোলাভাবের কারণে সর্বশেষ অনুশীলনে অংশ নেননি নেইমার। ফলে তার ক্লাবের হয়ে আসন্ন দুটি ম্যাচে খেলা অনিশ্চিত ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

এদিকে শুরুর দিকে চোট গুরুতর মনে না হলেও সময়ের সঙ্গে উদ্বেগ বাড়ছে। এমনকি বিশ্বমঞ্চে সেলেসাওদের জার্সিতে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠছে।

তবে তাকে নিয়ে এখনও আশাবাদী ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদার তথ্য অনুযায়ী, আজ (২৭ মে) থেকে শুরু হওয়া ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করবেন কোচ কার্লো আনচেলত্তি ও দলীয় মেডিকেল স্টাফ। ওই ক্যাম্পেই নেইমারের চোটের প্রকৃত অবস্থা মূল্যায়ন করা হবে এবং তার বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রয়োজনে প্রস্তুতি ম্যাচ দুটিতেও নেইমারকে বিশ্রাম দিতেও রাজি আছেন আনচেলত্তি। তবে সেক্ষেত্রে তাকে নির্দিষ্ট ফিটনেস পরিকল্পনা অনুসরণ করতে হবে।

অন্যদিকে নেইমারের অনুপস্থিতির সম্ভাবনায় বিকল্প পরিকল্পনাও সাজাতে শুরু করেছে ব্রাজিল। সেই পরিস্থিতিতে ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর জন্য জাতীয় দলে ফের সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাবি ছাত্রদল কর্মীর নেতৃত্বে গভীর রাতে নারী সাংবাদিকসহ ছাত্…
  • ২৩ নভেম্বর ২০২৬
এনসিটিবিতে পদায়নের চার দিনের মাথায় জাহিদা বেগমকে ওএসডি
  • ২৩ নভেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ককটেল ও হেরোইনসহ আটক ১
  • ২৩ নভেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও বিজিবিকে তথ্য দেওয়ায় প্রাণ গেল ক…
  • ২৩ নভেম্বর ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে লিডিং ইউনিভার্সিটি ভিসির …
  • ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল' ফেস্ট সমাপ্ত
  • ২৩ নভেম্বর ২০২৬