মেসি, রোনালদো ও নেইমারের শেষ বিশ্বকাপ: কবে হতে পারে তাদের মুখোমুখি লড়াই?

২১ মে ২০২৬, ১২:৪৪ PM
 কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি ফটো

আসন্ন বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত আসর। প্রথমবারের মতো কোন বিশ্বকাপে এবারই ৪৮টি দল অংশ নিচ্ছে। এই বিশ্বকাপে সবচেয়ে আলোচনার বিষয় হলো তিন মহাতারকা —লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ।

এই তিন কিংবদন্তি কি একই বিশ্বকাপে একে অপরের বিপক্ষে মাঠে নামতে পারবেন—এ প্রশ্ন ঘিরেই এখন ফুটবল দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনা চলছে। যদি এমন লড়াই দেখা যায়, তবে সেটি হবে আধুনিক ফুটবলের সোনালি যুগের শেষ এবং সবচেয়ে আবেগঘন অধ্যায়।

ব্রাজিল ও পর্তুগালের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হওয়ার পর নেইমার ও রোনালদোর বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত হয়েছে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনো মেসির চূড়ান্ত দল ঘোষণা করেননি। যদিও ৫৫ জনের প্রাথমিক তালিকায় থাকায় ধারণা করা হচ্ছে, মেসির জায়গা প্রায় নিশ্চিত।

এবারের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, শেষ হবে ১৯ জুলাই। যৌথভাবে আয়োজনে থাকছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল একে অপরের বিপক্ষে খেলতে পারবে না। ফলে প্রাথমিক পর্বে মেসি, নেইমার ও রোনালদোর মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।

তবে নকআউট পর্বে এসে ড্রয়ের ওপর নির্ভর করে এই তিন তারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

ব্রাজিল থাকবে গ্রুপ সি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আর্জেন্টিনা থাকবে গ্রুপ জে-তে, প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আর পর্তুগাল খেলবে গ্রুপ কে-তে, তাদের প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।

এই সমীকরণ অনুযায়ী সবচেয়ে আলোচিত সম্ভাবনা হলো মেসি বনাম নেইমার। পরিস্থিতি অনুকূলে থাকলে তাদের দেখা হতে পারে সেমিফাইনাল বা সরাসরি ফাইনালে।

একইভাবে নেইমার ও রোনালদোর মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে। যদি দুজনই নিজ নিজ গ্রুপে শীর্ষে না থেকে পরবর্তী রাউন্ডে যায়, তাহলে তারা রাউন্ড অব ১৬-তেই মুখোমুখি হতে পারেন। আর ভিন্ন অবস্থান হলে সেই লড়াই সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত গড়াতে পারে।

আরও একটি বহুল আলোচিত সম্ভাব্য ম্যাচ হলো মেসি বনাম রোনালদো। যদি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা সেরা তৃতীয় দলের মধ্যে থেকে পরের রাউন্ডে ওঠে, তাহলে রাউন্ড অব ১৬-তেই এই দুই কিংবদন্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট অনুযায়ী, যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়েই নিজ নিজ গ্রুপে শীর্ষে থেকে এগিয়ে যায়, তাহলে তাদের দেখা হতে পারে কোয়ার্টার ফাইনালে।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং আধুনিক ফুটবলের তিন কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বমঞ্চ—যেখানে ভক্তরা অপেক্ষা করছে ইতিহাস আবারও তাদের মুখোমুখি দাঁড় করায় কি না।

ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9