‘নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে শুধুই মার্কেটিংয়ের জন্য’

২৫ মে ২০২৬, ০১:১৬ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন নেইমার জুনিয়র। কিন্তু দলে জায়গা করে নেওয়ার ন দুয়েক পরই ফের নতুন করে চোটে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা। তবে স্কোয়াডে থাকলেও কতটুকু গেইম টাইম পাবেন তিনি, তা নিয়েই আলোচনা-সমালোচনা হচ্ছে। যদিও ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মাউরো সেজারো মনে করছেন, শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে।

ব্রাজিলের ইউওএল চ্যানেলের ‘পসে জি বোলা’ অনুষ্ঠানে নেইমারকে নিয়ে মাউরো বলেন, ‘গত সোমবার আমরা যা দেখলাম, তা আসলে একটা করুণ ও সস্তা মার্কেটিংয়ের নাটক ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটা খুবই সাধারণ। এখন দেখে মনে হচ্ছে, আমরা যেন ২০১৪ সালে পড়ে আছি।’

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে চোটাক্রান্ত নেইমারকে দলে নেওয়াটা তা-ও অর্থবহ ছিল, কিংবা ২০১০ সালেও ওকে নেওয়া যেত—যদিও দুঙ্গা তখন নেননি। কিন্তু বর্তমানে ও মাঠে যা খেলছে, দোহাই আপনাদের, এই অবস্থায় ওকে দলে নেওয়ার কোনো যৌক্তিকতাই নেই। সান্তোস নিজেদের মাঠে খেলেও প্যারাগুয়ের পুঁচকে ক্লাব রেকোলেতার সঙ্গে জিততে পারল না, যাদের মাসকট হচ্ছে একটা মুরগির ছানা!’

নেইমার তার সেরা ফর্ম অনেক আগেই হারিয়েছেন। এমনকি ক্লাব ফুটবলেও কোনোরকমে খেলছেন। ব্রাজিলিয়ান এই তারকার ফর্ম নিয়ে মাউরো বলেন, ‘নেইমার কিন্তু এখন আর আগের মতো সেই মাঠ কাঁপানো ফুটবলার নেই, ভাই। একদমই নেই। ওকে দলে নেওয়া হচ্ছে স্রেফ প্রভাব খাটিয়ে, গায়ের জোরে।’

তিনি যোগ করেন, ‘শারীরিক সমস্যা থাকার পরও নেইমারকে জাতীয় দলে ডাকাটা আসলে ‘গায়ের জোরে’ বা প্রভাব খাটিয়ে নেওয়া এবং এটি এখন স্রেফ একটা মার্কেটিংয়ের খেলায় পরিণত হয়েছে।’

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950