ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে এবার নীরব লড়াই!

২৫ মে ২০২৬, ০৩:১১ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

ব্রাজিলের ১০ নম্বর জার্সি ঘিরে আবারও আলোচনায় নেইমার জুনিয়র। প্রশ্ন উঠছে, এখনও কি নেইমারেরই এই জার্সি থাকা উচিত, নাকি এবার সেটি তুলে দেওয়া উচিত ভিনিসিয়ুস জুনিয়রর হাতে?

এ নিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে সম্প্রতি খবর ছড়িয়েছিল, বিশ্বকাপে ভিনিসিয়্যুস জুনিয়রকে ১০ নম্বর জার্সি দেওয়া হতে পারে, আর নেইমারকে ১৩ নম্বর জার্সিতে দেখা যেতে পারে। যদিও পরে জানা যায়, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জার্সি নম্বর চূড়ান্ত হয়নি।

তবে বিতর্ক সেখানেই থেমে নেই। কারণ, ব্রাজিলের ১০ নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়, দেশটির ফুটবল ঐতিহ্যের অন্যতম বড় প্রতীক এটি। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো এবং কাকার মতো কিংবদন্তিরা এই জার্সি গায়ে জড়িয়েছেন।

২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে আসছেন নেইমার। দীর্ঘ সময় ধরে তাকেই এই ঐতিহ্যের যোগ্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ভিনিসিয়্যুসকে সেলেসাওদের আগামী দিনের মুখ হিসেবেই ধরা হচ্ছে। নেইমার চোটে থাকাকালে ২০২৩ সালে প্রথমবারের মতো ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন তিনি।

তবে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ড্রেসিংরুমে প্রভাবের দিক থেকে এখনও এগিয়ে নেইমার। সতীর্থ রাফিনিয়াও প্রকাশ্যে তার নেতৃত্বের প্রশংসা করেছেন।

কিন্তু শেষ সিদ্ধান্ত অবশ্যই কোচ কার্লো আনচেলত্তি নেবেন। যদি অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেন, তাহলে নেইমারের কাছেই ১০ নম্বর জার্সি আবারও থাকতে পারে।

সেক্ষেত্রে ভিনি হয়তো ৭ নম্বর জার্সিতে ফিরতে পারেন। আর নেইমারই যদি ১০ নম্বর জার্সি পরে এবারের বিশ্বকাপে খেলেন, তাহলে অনন্য এক ইতিহাস গড়বেন তিনি। এক্ষেত্রে চারটি ভিন্ন বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একমাত্র ফুটবলার হবেন নেইমার।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬