নেইমারকে বাদ দিয়ে পানামা ম্যাচের একাদশ ঘোষণা আনচেলত্তির

৩০ মে ২০২৬, ০৯:৪২ PM
নেইমার ও আনচেলত্তি

নেইমার ও আনচেলত্তি © টিডিসি ফটো

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পানামার বিপক্ষে সম্ভাব্য শুরুর একাদশ ঘোষণা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে মারকিনিওসের নামও নিশ্চিত করেছেন ইতালিয়ান এই কোচ।

আগামী রোববার (৩১ মে) ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপের উদ্দেশে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে এটিই সেলেসাওদের শেষ প্রস্তুতি ম্যাচ। পাশাপাশি সমর্থকদের সামনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগও এটি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন আনচেলত্তি। তিনি জানান, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া বিশ্বকাপে ব্রাজিলের গুরুত্বপূর্ণ অস্ত্র হলেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মারকিনিওস।

তবে পানামার বিপক্ষে মাঠে নামতে পারবেন না মারকিনিওস। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সামনে থাকায় তাকে এই ম্যাচের বাইরে রাখা হয়েছে। একই কারণে গ্যাব্রিয়েলও দলে নেই। সংবাদ সম্মেলনে এই দুই ফুটবলারের জন্য শুভকামনাও জানিয়েছেন আনচেলত্তি।

পানামার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন আলিসন। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা ও অ্যালেক্স সান্দ্রোকে। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস ও লুইজ হেনরিকে। আর আক্রমণভাগে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন; ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, লুইজ হেনরিকে; ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9