নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি

৩১ মে ২০২৬, ০২:২৮ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

ইনজুরিতে ফের শঙ্কায় নেইমার জুনিয়রের বিশ্বকাপ স্বপ্ন। ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ঘোষিত চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পরপরই ডান উরুর পেশির চোটে পড়েন স্যান্তোসের এই ফরোয়ার্ড। অপ্রত্যাশিত এই চোটই তার বিশ্বকাপ মাতানোর স্বপ্নকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে নেইমারের। তবে এই সময়সীমাটি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বেঁধে দেওয়া ডেডলাইনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবার তার ইনজুরি নিয়ে নতুন তথ্য দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের কোচ জানিয়েছেন, নেইমারের কাফ মাসলের সেই চোট সেরে উঠছে, দ্রুতই ধাক্কাটি কাটিয়ে উঠছেন তিনি। এমনকি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন তিনি বলেও শনিবার জানান কোচ।

এদিকে এই অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে। আগামী রবিবার পানামা এবং পরের সপ্তাহে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। বিশ্বমঞ্চে নামার আগে দল গোছানোর জন্য এই ম্যাচ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধান তারকাকে ছাড়াই এখন তা সামলাতে হবে ব্রাজিলকে।

অন্যদিকে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। বর্তমানে ফুটবলপ্রেমীদের সব চোখ এখন সেদিকেই। 

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে পানামার বিপক্ষে সম্ভাব্য শুরুর একাদশ ঘোষণা করেছেন আনচেলত্তি। একইসঙ্গে আসন্ন বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে মারকিনিওসের নামও নিশ্চিত করেছেন ইতালিয়ান এই কোচ। আনচেলত্তি জানিয়েছেন, ১৩ জুন নিউ-জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য ৩৪ বছর বয়সী নেইমার ভালোভাবেই ফিটনেস ফেরানোর কাজ করে যাচ্ছেন।

আনচেলত্তি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি সে (নেইমার) খুব শিগগির ফিরে আসবে। উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে সে থাকবে।’

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬