মেজর লিগ সকারে দ্রুততম ১০০ গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি

১০ মে ২০২৬, ১০:০৯ AM , আপডেট: ১০ মে ২০২৬, ১১:৫১ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

মেসির অসাধারণ নৈপুণ্যে টরন্টোকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। ম্যাচ জয়ে এদিন লিওনেল মেসির অবদান ছিল অসামান্য। পাশাপাশি মেজর লিগ সকারেও গোল-অ্যাসিস্টের বড় কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এ তারকা। ১০০ দ্রুততম গোল-অ্যাসিস্টের রেকর্ড এখন মেসির দখলে। 

ইউরোপ ছেড়ে ২০২৩ সালের মাঝামাঝিতে মার্কিন সকারে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৫৯ গোল এবং ৪১টি অ্যাসিস্ট করেছেন মেসি।  এই রেকর্ড গড়তে মেসির যেখানে খেলতে হয়েছিল মাত্র ৬৪ ম্যাচ, সেখানে পূর্বের একই রেকর্ড অর্জনকারী সেবাস্তিয়ান গিওভিঙ্কোর খেলতে হয়েছিল ৯৫টি ম্যাচ। সে হিসেবে ৩১ ম্যাচ কম খেলেই মেজর লীগ সকারে নতুন এই কীর্তি গড়লেন তিনি।

এর আগে দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটিকে একাধিক মেজর ট্রফি জয়েও নেতৃত্ব দিয়েছেন মেসি। এদিন পুরো ম্যাচজুড়েই মেসি ছিলেন অপ্রতিরোধ্য। একটি গোলের সাথে দুইটি অ্যাসিস্টের মধ্য দিয়ে দলের জয়ে রাখেন অসামান্য অবদান। মেসির দারুণ পাস থেকে গোল করেন বার্সেলোনার সতীর্থ লুইস সুয়ারেজ।

আরও পড়ুন: আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট যে ৫ দল

এরপর মেসির আরেকটি নিখুঁত অ্যাসিস্টে গোল করেন সার্জিও রেগুইলন। এটি ছিল এমএলএসে তার প্রথম গোল। সতীর্থদের গোল করিয়েই থামেননি তিনি। নিজেও ম্যাচের শেষদিকে করেছেন গোল। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ইন্টার মিয়ামির বড় জয়।

এ জয়ের মধ্য দিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে মিয়ামি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২২। এছাড়া ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিলে এফসি।

কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ
  • ১৮ আগস্ট ২০২৬
বেরোবি উপাচার্যের আপ্যায়ন ব্যয় সাড়ে ১৬ লাখ টাকা 
  • ১৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে ইংরেজির দুইপত্রে আবেদন ৩০ হাজার, গণ…
  • ১৮ আগস্ট ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইডিএলসি ফাইন্যান্স, আবেদন ১৫ স…
  • ১৮ আগস্ট ২০২৬
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবির সহযোগী অধ…
  • ১৮ আগস্ট ২০২৬
বদলি বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্…
  • ১৮ আগস্ট ২০২৬