আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট যে ৫ দল

০৯ মে ২০২৬, ১০:৪৩ AM
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি © সিএনএন

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে ২০২২ বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে লে আলবিসেলেস্তেরা। তবে এবারের আসরে দলের সম্ভাবনা নিয়ে খুব বেশি বাড়তি আত্মবিশ্বাস দেখাচ্ছেন না দলটির মহাতারকা লিওনেল মেসি।

আর্জেন্টাইন অধিনায়কের মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা নয়, অন্য কয়েকটি দলই ফেভারিটের দৌড়ে এগিয়ে আছে। ‘লো দে পোলো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির দাবি, বর্তমানে বেশ কয়েকটি দল দারুণ ছন্দে রয়েছে এবং শক্তির দিক থেকেও তারা আর্জেন্টিনার চেয়ে এগিয়ে। 

মেসি এটাও স্পষ্ট করেন, আর্জেন্টিনা দলের শক্তি তাদের একতায়। তার ভাষ্যমতে, ‘এমন কিছু দল আছে, যারা আরও ভালো ফর্ম নিয়ে এসেছে। আমাদের দল যখন একসঙ্গে থাকে, তখন দলটা সব সময় লড়াই করতে পারে।’

আরও পড়ুন: ‘বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ড’

ফেভারিটদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রান্সের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। মেসি বলেছেন, ‘ফ্রান্সকে আবারও বেশ শক্তিশালী দেখাচ্ছে।’ স্পেনকেও এই তালিকায় রেখেছেন মেসি। অন্যদিকে ব্রাজিল সম্পর্কে বলেছেন, ‘ব্রাজিল সব সময়ই এক অন্যতম দাবিদার।’ 

জার্মানি ও ইংল্যান্ডের পাশাপাশি পর্তুগালের প্রশংসাও করেছেন মেসি। তার ভাষায়, ‘অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক মেজাজের ও শক্তিশালী এক দল পর্তুগাল’। বিশ্বকাপের অনিশ্চয়তা নিয়েও কথা বলেছেন মেসি। তিনি বলেছেন, ‘অপ্রত্যাশিত ঘটনা তো সবসময়ই ঘটে।’

সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬
৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন…
  • ১৮ আগস্ট ২০২৬
কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ
  • ১৮ আগস্ট ২০২৬