দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

সময়ের হিসেবে ক্যারিয়ারের একেবারে দ্বারপ্রান্তেই আছেন লিওনেল মেসি। তবে এই পর্যায়েও যেন উল্টো পথেই হাঁটছেন আর্জেন্টাইন এই ক্ষুদে তারকা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন, ভেঙে দিচ্ছেন একের পর এক প্রচলিত ধারণা। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির এক অনন্য রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি।

২০২৩ সালে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর মেজর লিগ সকারে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন মেসি। দলে রদ্রিগো ডি পলদের মতো সতীর্থদের সঙ্গে খেলাটা উপভোগ করছেন তিনি, তার পারফরম্যান্সেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।

আগামী বৃহস্পতিবার সকালে এমএলএসে রিয়াল সল্ট লেকের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচকে ঘিরে বিশেষ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মেসি। এখন পর্যন্ত ৬০ ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৯৪টি অবদান রেখেছেন তিনি। আর মাত্র ৬টি অবদান যোগ করতে পারলেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করবেন।

বর্তমানে এমএলএসে দ্রুততম ১০০ গোল-কন্ট্রিবিউশনের রেকর্ডটি সেবাস্টিয়ান জিওভিনকোর, ৯৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন তিনি। তবে, মেসি তার বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে প্রায় ৩০ ম্যাচ কম খেলেই এই রেকর্ড নিজের করে নিতে পারেন।

নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬