সাফ অনূর্ধ্ব–১৭

আবারও ভারতের কাছে হারল বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে আবারো ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দল ২–২ গোলে ড্র করলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে ৪–১ ব্যবধানে হেরে যায় লাল–সবুজের দল।

ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ৪ মিনিটেই ভারতের দালামুয়োন গাত্তি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান বাংলাদেশের মোহাম্মদ মানিক। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল হজম করে বাংলাদেশ। গোলরক্ষক আলিফ রহমানের হাত ছুঁয়ে বল চলে যায় ভারতের আজলান শাহের সামনে, সহজেই গোল করে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ভালো খেলেছে, একাধিক সুযোগ তৈরি করে। ৫১ মিনিটে নাজমুলের শট পোস্টে লাগে, আর ৫৫ মিনিটে সাব্বির ইসলাম গোলের সামনে বল পেয়ে সুযোগ নষ্ট করেন। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ফেরে বাংলাদেশ। যোগ করা সময়ের শেষ মিনিটে সাব্বির ইসলামের লম্বা থ্রো থেকে দারুণ শটে গোল করেন ইহসান হাবিব। স্কোরলাইন হয় ২–২।

টাইব্রেকারে শুরুতেই খেই হারায় বাংলাদেশ। প্রথম শটে ইকরামুল ইসলাম বল মারেন ক্রসবারে, আর দ্বিতীয় শটে আজম খান বল তুলে দেন ভারতের গোলকিপারের হাতে। ভারতের চারটি শটই সফল হওয়ায় ৪–১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা।

এর আগে গত বছরও এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। শুধু অনূর্ধ্ব–১৭ নয়, বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে এটি টানা চতুর্থ ফাইনাল হার ভারতের বিপক্ষে। এর মধ্যে দুটোই টাইব্রেকারে।

 

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950