হোঁচট খেল বাংলাদেশ, শিরোপা স্বপ্নভঙ্গের শঙ্কা

২৯ আগস্ট ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।

শুক্রবার (২৯ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হওয়ায় শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়েছে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পূর্ণিমার গোলে এগিয়েও যায়। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল হজম করে বসে সফরকারীরা। দ্বিতীয়ার্ধে সমানতালে আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি কোনো দলই।

এই ড্রয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে শীর্ষে থাকা ভারত ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এখনও অপরাজিত। নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট, আর আজ প্রথম পয়েন্ট পেল স্বাগতিক দল।

আগামী রবিবার ফিরতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে তার আগে ভারতকে নেপালের সঙ্গে হারতেই হবে। নয়তো-বা বাংলাদেশকে রানার্স-আপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হবে।

ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে ৪ দলের এই আসর। সর্বোচ্চ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াই এবং প্রয়োজনে টাইব্রেকারে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬