৭৫০ কোটিতে লিভারপুল ছেড়ে আল-হিলালে নুনেজ

১০ আগস্ট ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৬:০৩ PM
ডারউইন নুনেজ

ডারউইন নুনেজ © সংগৃহীত

লিভারপুল ছেড়ে আল-হিলালে যোগ দিয়েছেন ডারউইন নুনেজ। উভয় ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে নিউক্যাসল ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাকের দিকে এখন আরও বেশি মনোযোগী হবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। 

তিন বছর আগে বেনফিকা থেকে ৭৫ মিলিয়ন ইউরোর প্রাথমিক চুক্তিতে লিভারপুরে যোগ দিয়েছিলেন নুনেজ। কিন্তু এরপর এই চুক্তির পরিমাণ বাড়াতে ব্যর্থ হন।

অল রেডসদের হয়ে ১৪৩ ম্যাচে উরুগুইয়ান এই স্ট্রাইকার ৪০ গোল করেছেন। কিন্তু জার্গেন ক্লপ ও পরবর্তীতে আর্নে স্লটের অধীনে অ্যানফিল্ডে নিজের অবস্থান হারান তিনি। 

ব্রিটিশি বিভিন্ন গণমাধ্যমে দাবি, ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে ৫৩ মিলিয়ন ইউরোতে (৭৫০ কোটি টাকার কাছাকাছি) দলে ভিড়িয়েছে আল-হিলাল।

আল-হিলালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আল-হিলাল ঘোষণা দিচ্ছে উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে দলভূক্ত করা হয়েছে।’

এদিকে ইতোমধ্যেই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে হুগো একিটিকে, ফ্লোরিয়ান রিটজের সঙ্গে দুই ফুল-ব্যাক মিলোস কারকেজ ও জেরেমি ফ্রিমপংকে দলে নিয়েছে লিভারপুল। তবে ইসাককে দলে নিয়ে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভাঙার সুযোগ লিভারপুলের। প্রথম বিডে ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে রাজী হয়নি নিউক্যাসল। সুইডিশ এই স্ট্রাইকারের জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড দাবি জানিয়েছে নিউক্যাসল।  

অন্যদিকে লুইস দিয়াজ, জারেল কুয়ানশাহ, কায়োমিন কেলেহার, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও টাইলার মরটনের বিদায়ের পর নুনেজকে ছেড়ে দিয়ে ট্রান্সফার উইন্ডোতে প্রায় ২০০ মিলিয়ন ইউরো আয় করেছে লিভারপুল।

ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ১৯ আগস্ট ২০২৬
বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার মা…
  • ১৯ আগস্ট ২০২৬
নয় মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন ইমর…
  • ১৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে লিফট নষ্ট, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষ…
  • ১৯ আগস্ট ২০২৬
১৫ আগস্টের পরিকল্পনা: গ্রেপ্তার ৫২ জনের ১৫ জন রিমান্ডে
  • ১৯ আগস্ট ২০২৬
নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬