অবশেষে গোলের দেখা পেল বাংলাদেশ

১০ জুন ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৮:০৫ PM
গোল করার পর রাকিব হোসেন

গোল করার পর রাকিব হোসেন © সংগৃহীত

অবশেষে ৬৬ মিনিটের মাথায় গোলের দেখা পেল বাংলাদেশ। এর আগে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৪৪ মিনিটের পর ৫৭ মিনিটে আরেক গোলে ২-০ লিড নিয়েছিল সিঙ্গাপুর। তবে ৬৬ মিনিটের মাথায় এক গোল শোধ করে বাংলাদেশ। হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানালেন রাকিব হোসেন।

৫৭ মিনিটে বাংলাদেশকে ০-২ গোলে পিছিয়ে দিতে সিঙ্গাপুরের দ্বিতীয় গোলটি করেছেন ইকসান ফান্দি। বক্সের ভেতর থেকে নেওয়া সিঙ্গাপুরের এক ফরোয়ার্ডের শট বাংলাদেশের গোলকিপার মিতুল ঠেকালেও ভালোভাবে বিপদমুক্ত করতে পারেননি। বক্সের মধ্যেই বল পেয়ে যান ফান্দি। দূরের পোস্টে তার নেওয়া শট তাকিয়ে তাকিয়ে জালে যেতে দেখেন বাংলাদেশ অধিনায়ক তপু বর্মণ।

এর আগে ৪৪ মিনিটের গোলে লিড নেয় সিঙ্গাপুর। ৪৩ মিনিটে বাম প্রান্ত থেকে তারা লম্বা থ্রো ইন করে। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট থেকে বেরিয়ে এসে বলের লাগাল পেলেও পুরোপুরি গ্রিপ করতে পারেননি। জর্ডান এমবইয়ের হেডে বল পান হারিস স্টুয়ার্ট। তার বাড়ানো বল বাংলাদেশের জালে ঠেলে দেন সং উই ইয়ান। সিঙ্গাপুরের দুই ফুটবলারের পা ঘুরলেও বাংলাদেশের গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি।

এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হলো বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হলো কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের। আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই খেলা শুরু হয়।

ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শ…
  • ১১ নভেম্বর ২০২৬
পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা
  • ১১ নভেম্বর ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
  • ১১ নভেম্বর ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিতে পারে’ বক্তব্য নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950