বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের এক বোতল পানি ২৫০ টাকা!

১০ জুন ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৫:৫০ PM
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে পানির জন্য হাহাকার

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে পানির জন্য হাহাকার © টিডিসি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়াম! মঙ্গলবার (১০ জুন) দুপুর থেকেই দর্শকদের ভীড়ও চোখে পড়ার মত। এদিন দুপুর ২টা নাগাদ মাঠে প্রবেশের নির্দেশনা থাকলেও আড়াইটার দিকে গ্যালারিতে প্রবেশ করতে শুরু করেন সমর্থকেরা। এর মাঝে তীব্র রৌদ্রে পুড়েন লাল-সবুজের ভক্তরা। 

তবে মাঠে ঢুকেই ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হন দর্শকরা। পুরো গ্যালারিজুড়ে পানির জন্য হাহাকার! এ নিয়ে দর্শকদের ক্ষোভ ঝাড়তেও দেখা যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দুপুরের রৌদ্রেরঝাঁজ শেষে বিকেল ৪টার দিকে বৃষ্টিতে ভিজেই মাঠে প্রবেশ করছেন লাল-সবুজের সমর্থকেরা। তবে মাঠে ঢুকেই পড়তে হচ্ছে বিপাকে। গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে। তবে মিলছে না পানি। পানির জন্য হাহাকার করেও লাভ হচ্ছে না। ওয়ান টাইম গ্লাসে কিছুটা পানি মিললেও এজন্য ১০ টাকা গুনতে হচ্ছে। তবে সেটাও পর্যাপ্ত না। একপ্রকার লড়াই করেই এই পানি পেতে হচ্ছে। আর ৫ লিটারের এক জার পানি ২৫০ টাকায় মিলছে। 

মাঠের বাইরে ঘুরেও একই চিত্র দেখা যায়। স্টেডিয়ামের বাইরে বাইতুল মোকাররম মসজিদ, জাতীয় ক্রীড়া পরিষদ সংলগ্ন ৪ নম্বর গেট, গুলিস্তান সংলগ্ন ১ নম্বর গেটে পানির জন্য রীতিমতো লড়াই করছেন ফুটবলপ্রেমীরা। টাকা দিয়েও মিলছে না প্রত্যাশিত পানি। তীব্র লড়াই শেষে যারা পানি পাচ্ছেন, তারা একপ্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। 


বাইজিদ নামে একজন জানান, মাঠের ভেতরে পানির ব্যবস্থা নেই। পেলেও লড়াই করেই তা নিতে হচ্ছে। এক গ্লাস পানির জন্য ১০ টাকা নেওয়া হচ্ছে। 

কুমিল্লা থেকে আসা আব্দুর রহমান জানান, মাঠের বাইরে একরকম বিস্ময়কর পরিস্থিতি। পানি যেন দুর্লভ বস্তু। টাকা দিয়েও পানি পাওয়া সম্ভব হচ্ছে না। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পানির জন্য এমন হাহাকার চলমান রয়েছে, তবে বাফুফে বা এর সংশ্লিষ্ট কাউকে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9