ভারত নয়, সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

১৪ মে ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৯:৫৪ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগেই জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে। আগামী ১৬ মে অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বিকেল ৪টায় নেপালের মুখোমুখি হবে লাল-সবুজেরা। একই ভেন্যুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে লড়বে স্বাগতিকরা ।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর ভূটানকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নেয় লাল-সবুজেরা। দুটি ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ পয়েন্টে।

তবে মালদ্বীপ-ভূটান ম্যাচের ওপর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নির্ভর করছিল । শেষমেশ ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

এদিকে গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে শক্তিশালী ভারত। প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারায় তারা। ফলে সেমিতে স্বাগতিকদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’র রানার্স-আপ মালদ্বীপ।

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬