সামিত সোম পেলেন বাংলাদেশের পাসপোর্ট, শীঘ্রই আসছেন দেশে

০৫ মে ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM
সামিত সোম

সামিত সোম © সৌজন্যেপ্রাপ্ত

কানাডাপ্রবাসী তারকা ফুটবলার সামিত সোম বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন। এখন বাংলাদেশের লাল সবুজ জার্সি পরতে তিনি কেবল এক ধাপ দূরে আছেন। ফিফার প্লেয়ার্স কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন এই ফুটবলার। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই দেশে আসবেন, যোগ দেবেন জাতীয় দলে।

কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে সমিত যে ছাড়পত্র পেয়েছেন, সেটা ১ মে দুপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। কবে বাংলাদেশের পাসপোর্টটা সমিত হাতে পাবেন, সেটা নিয়েই ছিল অপেক্ষা। অবশেষে আজ সোমবার বাফুফে সহসভাপতি নিশ্চিত করেছেন সমিতের পাসপোর্ট পাওয়ার কথা। এখন ফিফার অনুমতি পেলেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন সমিত। ফাহাদ জানিয়েছেন, দ্রুত চেষ্টা করবেন আনুষ্ঠানিকতা সারতে।

সমিতের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে। এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার।

ট্যাগ: ফুটবল
সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬