মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে দারুননাজাত

৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ PM
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা © সংগৃহীত

সারাদেশে আলিম পরীক্ষা-২০২৬ সর্বাধিক জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে রাজধানীর ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা। অপরদিকে পাসের হারে দেশসেরা সাফল্যে অর্জন করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এরমধ্যে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৩০৯ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ। প্রতিষ্ঠানটিতে এবার জিপিএ-৫ পেয়েছেন ৫৯২ জন।

অন্যদিকে, টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় প্রকাশিত ফলাফলে ১ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪০৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৭২ শতাংশ। প্রতিষ্ঠানটিতে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬