মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় মায়ামির

০৪ মে ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
বড় জয় মায়ামির

বড় জয় মায়ামির © সংগৃহীত

মেজর লিগ সকারে গোলের দেখা পাচ্ছিলেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের গোল শূন্যতায় ইন্টার মায়ামিও জয়ের দেখা পাচ্ছিল না। অবশেষে রেড বুলসের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন মেসি। আর তাতেই রীতিমত উড়ে গেছে প্রতিপক্ষ। মেসির গোলে প্রত্যাবর্তনের ম্যাচে ৪-১ গোলে জিতেছে মায়ামি। এতে টানা তিন হারের পর জয়ে ফিরেছে এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রোববার (৪ মে) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে শুরু থেকেই ঝড় তুলে মায়ামি। ম্যাচের নবম মিনিটে প্রথম গোলটি করেন ফাফা পিকল্ট।

এরপর ম্যাচের ৩০তম মিনিটে গোল করেন ডিফেন্ডার মার্সেলো উইগানড। ৯ মিনিট পর দলকে ফের এগিয়ে দেন লুইস সুয়ারেজ। এর মধ্য দিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটান উরুগুয়ের এই তারকা।

তবে প্রথমার্ধের শেষদিকে রেড বুলসের হয়ে গোল করে ব্যবধান কমান এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। আর ম্যাচের ৬৭তম মিনিটে মেসির করা মৌসুমের নবম গোলে আবারও ব্যবধান বাড়ায় মায়ামি (৪-১)।

এ জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে উঠে এসেছে মায়ামি, আগামী সপ্তাহে মিনেসোটা ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

ম্যাচ শেষে মাচেরানো বলেন, ‘আমি মনে করি ইতিমধ্যে অনেক হতাশা রয়েছে। সবচেয়ে বেশি হতাশ আমি নিজে, টেকনিক্যাল স্টাফ ও খেলোয়াড়রা। কারণ আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি। তবে আমাদের শিখতে হবে। আমি মনে করি ভবিষ্যতে ফলাফল ভিন্ন হলে সেটিই আমাদের শিক্ষা হবে।’

মাচেরানো যোগ করেন, ‘রোমও দু’দিনে তৈরি হয়নি। বাস্তবতা হলো প্রত্যাশা অনেক বেশি, আর আমি এতে সমস্যা দেখি না। তবে ক্লাবের বয়স মাত্র পাঁচ বছর। আজ আমরা এখানে এমএলএসে মনোযোগ দিতে এসেছি, শীর্ষ অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে। এরপর আছে ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ।’

উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬