ইন্টার পরীক্ষার আগে বার্সার উড়ন্ত জয়

০৪ মে ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
বার্সেলোনা-রিয়াল ভায়োদোলিদ ম্যাচ

বার্সেলোনা-রিয়াল ভায়োদোলিদ ম্যাচ © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে লা লিগা শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। রিয়াল ভায়োদোলিদকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে টেবিলটপাররা। বদলি নামা রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে জয় নিশ্চিত করে কাতালানরা।

এই জয়ে ৩৪ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে শিরোপাদৌড়ে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২।

শনিবার (৩ মে) রাতে ঘরের মাঠে শুরুতেই চমক দেখায় ভায়োদোলিদে। ডি-বক্সের ভেতর থেকে টের স্টেগানের মাথার উপর দিয়ে ক্রসে সরাসরি বল জালে পাঠান ইভান সানচেজ। দুর্দান্ত এই গোলে বার্সা সমর্থকরা মোটেই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে কাতালানরা। 

বিরতি থেকে ফিরে দারুণভাবে কামব্যাক করে হানসি ফ্লিকের দল। ম্যাচের ৫৪তম মিনিটে ডি-বক্স থেকে আড়াআড়ি শটে গোল করেন রাফিনহা। এতে ১-১ সমতায় ফেরে টেবিলটপাররা।

৬ মিনিট পর ভায়োদোলিদের জাল কাঁপান ফারমিন লোপেজ। এই গোলে লিড নেয় বার্সা। তবে এরপর বেশ কিছু সুযোগ পেলেও কোন দলই আর গোলের দেখা পায়নি। 

এই ম্যাচ দিয়ে টানা ৭ মাস ইনজুরিতে থাকার পর মাঠে ফিরেছেন বার্সার জার্মান গোলরক্ষক স্টেগান। তবে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমির দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে এবং লা লিগায় রিয়ালের বিপক্ষে স্প্যানিশ জায়ান্টদের গোলবার সামলাবেন নিয়মিত গোলরক্ষক ভয়চেক সিজনি।

উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬