বরখাস্ত হলে রিয়ালকে ধন্যবাদই দেবেন আনচেলত্তি

১৭ এপ্রিল ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি © সংগৃহীত

আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ে রিয়াল মাদ্রিদ যদি নতুন কোচ নিতে চায়, তবে সেই বিষয়টিকে মেনে নেবার কথা জানিয়েছে কার্লো আনচেলত্তি।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে শেষ চার নিশ্চিত করেছে গানার্সরা। 

এ নিয়ে মৌসুমে ১২তম পরাজয়ে স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। আনচেলত্তি বলেছেন, ‘কোচ পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে ক্লাবের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটা এ বছরই হতে পারে, অথবা আগামী মৌসুমের শেষে আমার সাথে চুক্তি শেষ হবার পরও হতে পারে। কোনটিতেই আমি কোন সমস্যা দেখছি না। 

তবে একটি কথা বলতে চাই, যেদিনই এই ক্লাব ছেড়ে চলে যাব, আমি রিয়ালকে শুধু ধন্যবাদ জানাবো। এটা আগামীকালও হতে পারে, ১০ দিন, এক মাস অথবা এক বছরও হতে পারে। সবকিছুর পরেও আমি ধন্যবাদ জানাতে চাই, তখন আমার সাথে চুক্তি থাকুক বা না থাকুক।’

ইতোমধ্যেই মাদ্রিদের সঙ্গে বায়ার লেভারকুসেনের কোচ ও সাবেক লস ব্ল্যাঙ্কোস খেলোয়াড় জাভি আলোনসো এবং লিভারপুলের সাবেক বস জার্গেন ক্লপের যোগাযোগের গুঞ্জন পাওয়া গেছে। 

আনচেলত্তি বলেছেন, তার দল এখনো লা লিগা ও কোপা ডেল রে’র লড়াইয়ে টিকে আছে। এ ছাড়া এ বছর গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপ রয়েছে। 

আর্সেনালের কাছে পরাজয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচে জয়ের জন্য তার দল সবকিছু দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেনি। সত্যি বলতে কি, আর্সেনাল দারুণভাবে নিজেদের প্রতিরোধ করেছে। জায়গা খুঁজে পেতে আমাদের কষ্ট হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা ভালো করেছি, কিন্তু সেটা যথেষ্ঠ ছিল না।’

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬