‘ফ্রি ফিলিস্তিন’ লেখা পতাকা হাতে নেইমারের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

১২ এপ্রিল ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে, যেখানে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি পতাকা হাতে দেখা যাচ্ছে। ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ফ্যাক্টচেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ জানাচ্ছে, ছবিটি আসল নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, নেইমারের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। ৬ এপ্রিল থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে শুরু করলেও এটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা ভেরিফায়েড সূত্র থেকে প্রকাশিত হয়নি। মূলত কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই ছবিটি ভাইরাল হয়েছে।

ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একাধিক চিহ্ন রয়েছে। যেমন- পতাকাটির অস্বাভাবিক মসৃণতা ও ভাঁজহীন অবস্থা। 'ফ্রি ফিলিস্তিন' লেখাটি খুব নিখুঁত এবং সমান, যা কৃত্রিমভাবে বসানো মনে হয়। নেইমারের বৃদ্ধাঙ্গুল পতাকার পেছনে থাকলেও সেখানে আঙুলের স্বাভাবিক চাপ দেখা যাচ্ছে না।

এ ছাড়াও নেইমারের মুখমণ্ডল, দাঁড়ি ও ত্বকের গঠন অতিরিক্ত নিখুঁত ও মসৃণ- যা সাধারণত এআই জেনারেটেড ছবিতে দেখা যায়। ছবি জুড়ে আলো, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং রঙের বৈচিত্র্যও এআই তৈরি ছবির সাথে মিল পাওয়া গেছে।

ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘সাইটইঞ্জিন’-এ পরীক্ষার পর দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence