ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের ২ ধাপ উন্নতি

০৩ এপ্রিল ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
আর্জেন্টিনা ও বাংলাদেশ ফুটবল দল

আর্জেন্টিনা ও বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ (বৃহস্পতিবার) পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে। এদিকে ২ ধাপ এগিয়ে ১৮৩ স্থানে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত দুই ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে। 

গত ২৫ মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১ পয়েন্ট পাওয়ায় র‌্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র‌্যাঙ্কিং একটু উন্নতি হলো।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে।

আরও পড়ুন: বিমসটেক সমুদ্র পরিবহন চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক

আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যারা ছিল, এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। এবার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা ৭ ধাপ এগিয়েছে, এর বিপরীতে সবচেয়ে অবনতি হয়েছে গিনি বাসাউয়ের (৮ ধাপ)। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে বিশ্বজুড়েই জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে।

মমেকে সংঘর্ষ, এক সদস্যের তদন্ত কমিটি গঠন করল ছাত্রদল
  • ১৮ এপ্রিল ২০২৬
নতুন আরও ২৩ মুখ পেল মাহফুজের অল্টারনেটিভস
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার অবসরভাতা চালুর উদ্যোগ নিয়েছে:…
  • ১৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬