অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ AM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

ফুটবল মাঠের অসামান্য নৈপুণ্যের বাইরে এবার নতুন এক নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিজিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সি এক তরুণের সুসংগঠিত অপরাধ চক্রের সম্ভাব্য হামলার তালিকায় টার্গেট হিসেবে ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

সংবাদমাধ্যমটির বিচারিক সূত্রের দাবি, তারকা ফুটবলার, জনপ্রিয় র‍্যাপার ও বিত্তশালী ব্যক্তিদের অপহরণ এবং সশস্ত্র হামলার ছক কষছিল চক্রটি। এই গোপন নেটওয়ার্কটির নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে ক্লিমেন্ট এল. নামের ১৮ বছর বয়সি এক ফরাসি-সুইস তরুণের বিরুদ্ধে। সশস্ত্র ডাকাতি ও মানবপাচারের অপরাধে বর্তমানে ফ্রান্সের ভিলপেন্ট কারাগারে বন্দি থাকা অবস্থায় স্ন্যাপচ্যাটের মাধ্যমে ‘লেস্টার জেড.’ ছদ্মনাম ব্যবহার করে কারান্তরীণ থেকেই তিনি পুরো চক্র পরিচালনা করছিলেন।

গত এপ্রিল মাসে প্যারিসের নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার তদন্তে নেমে এই ভয়ংকর নেটওয়ার্কের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের মোবাইল ফোন বিশ্লেষণ করে তদন্তকারীরা কয়েকজন চীনা ও তুর্কি ব্যবসায়ী, গহনা ব্যবসায়ী এবং গায়ক-ফুটবলারদের ঠিকানা ও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য উদ্ধার করেন। বিচারিক সূত্রের বরাতে লা পারিজিয়েন নিশ্চিত করেছে, উক্ত তালিকায় চিহ্নিত ব্যক্তিদের মধ্যে কিলিয়ান এমবাপ্পের নাম বিশেষভাবে উল্লেখ ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬