এমবাপ্পেদের কোচ হচ্ছেন জিদান 

২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ PM
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান © সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চুক্তিতে সই করেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। চলতি বিশ্বকাপের পর দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ে দেশম দায়িত্ব ছাড়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ।

ট্রান্সফার মার্কেটের বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্যমতে, জিদান ও ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) মধ্যে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং এরপরই তিনি জাতীয় দলের কাজ শুরু করবেন।

রোমানো আরও জানিয়েছেন, গত বছরের নভেম্বর থেকেই জিদান ও ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে একটি মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক রূপ পেল।

খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন জিদান। পরবর্তীতে ডাগআউটে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখেন তিনি। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে, যা আধুনিক ফুটবলে অত্যন্ত বিরল এক কীর্তি।

২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে ইউরোপের বেশ কয়েকটি পরাশক্তি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এতদিন ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে জিজুকে কেন্দ্র করে ফরাসি ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন এক যুগ। জিদানের নতুন মেয়াদে বড় চ্যালেঞ্জ থাকবে নতুনদের নিয়ে বিশ্বমানের স্কোয়াড গড়ে তোলা এবং ২০২৭ নেশনস লিগ, ২০২৮ ইউরো ও ২০৩০ ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে আবার শিরোপার মঞ্চে নিয়ে যাওয়া।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬