বিশ্বকাপের ফাইনালে ওঠা কোন দল কত টাকা পেল 

২০ জুলাই ২০২৬, ১২:২৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ১২:২৮ PM
বিশ্বকাপ বিজয়ী দল স্পেন

বিশ্বকাপ বিজয়ী দল স্পেন © সংগৃহীত

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসরে শিরোপা জয়ের পাশাপাশি রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারও ঘরে তুলেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা।

বিশ্বকাপ শুরুর আগে ফিফা মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী এবারের আসরের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ১২ পয়সা ধরে এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা।

রানার্সআপ আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পাবে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৬ কোটি টাকার সমান। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের জন্য বরাদ্দ রয়েছে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৫৭ কোটি টাকা। আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

আরও পড়ুন : যোগদান করেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গোবিপ্রবির নতুন উপাচার্যের

এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে প্রায় ২৩৩ কোটি টাকা করে পাবে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ১৮৪ কোটি টাকা করে। শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে প্রায় ১৩৫ কোটি টাকা করে।

অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রাখা হয়েছে সান্ত্বনা পুরস্কার। এ পর্যায়ে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে প্রায় ১১০ কোটি টাকা।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬