বিমসটেক সমুদ্র পরিবহন চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক

০৩ এপ্রিল ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিটি সই করেন

পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিটি সই করেন © সংগৃহীত

বঙ্গোপসাগরীয় সাত দেশের মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তিতে সই করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বাড়ানোর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। চুক্তির মূল লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সমুদ্রপথে বাণিজ্য ও পরিবহন সুবিধা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করা।

বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার বক্তৃতায় বিমসটেক জোটের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি গঠন এবং সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বিশেষভাবে বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তা ও ফলপ্রসূ সহযোগিতার ওপর জোর দেন।

এছাড়া, তৌহিদ হোসেন রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও স্পষ্ট করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১২ লাখ রোহিঙ্গার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি।

দীর্ঘ ১৭ বছর পর আমরা কার্যকর জাতীয় সংসদ পেয়েছি: স্পিকার হাফ…
  • ১২ মার্চ ২০২৬
আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
  • ১২ মার্চ ২০২৬
ঈদ ঘিরে সরগরম ফেনীর বাজার, বাড়ছে বেচাকেনা
  • ১২ মার্চ ২০২৬
উদ্যোগের সাড়ে তিন বছর পর ঢাবিতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতির মুখ…
  • ১২ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
  • ১২ মার্চ ২০২৬
সংসদে নাহিদের বক্তব্য শুনে কাঁদলেন ডা. মাহমুদা মিতু
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081