কবে ফের বাংলাদেশে আসবেন জানালেন হামজা চৌধুরী

২৭ মার্চ ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৯ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © ফাইল ফটো

ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করেছেন হামজা চৌধুরী। বল পায়ে দেখিয়েছেন দারুণ সব নৈপুণ্য। যদিও বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেনি। তবু রোমাঞ্চিত হামজা।

আজ সকালেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার। যাওয়ার আগে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আবার কবে বাংলাদেশে আসবেন, সেটাও জানিয়েছেন।

বাফুফে আজ তাদের ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। যেখানে হামজা বলেন, ‘আমি বোঝাতে পারব না, আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশা আল্লাহ আমি জুনে আবার ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

ট্যাগ: ফুটবল
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬