কাবুলে আটকে পড়া ১৬০ আফগান শিক্ষার্থী আজ বাংলাদেশে ফিরছেন

২৬ আগস্ট ২০২১, ১১:৫১ AM
কাবুলে আটকে পড়া ১৬০ আফগান শিক্ষার্থী আজ বাংলাদেশে ফিরছেন

কাবুলে আটকে পড়া ১৬০ আফগান শিক্ষার্থী আজ বাংলাদেশে ফিরছেন © সংগৃহীত

আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। এরপরই বিভিন্ন দেশ তাদের নাগরিককে ফিরিয়ে নিয়ে যায় নিজ দেশে। ইতিমধ্যে সেখানে ২৯ জন বাংলাদেশি আটকে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ছুটি কাটাতে গিয়েছিলেন। তারাও আটকে পড়েছেন সেখানে। আজ তাদের যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশের ১৪ নাগরিকের সঙ্গে ওই ১৬০ আফগান শিক্ষার্থী বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে। বিশেষ ওই ফ্লাইট সরাসরি চট্টগ্রামে অবতরণ করার কথা।

তবে দেশে ফেরা নিয়ে এখন সংশয় কাটেনি। আফগান ওয়্যারলেসের পিএবিএক্স অ্যান্ড কন্ট্যাক্ট সেন্টারের প্রধান রাজীব বিন ইসলাম জানিয়েছেন, দেশে ফিরতে হলে তালেবান এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনুমতি নিয়ে বিমানবন্দরের দিকে যেতে হয়। সেসব প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হলেই দেশে ফেরা নিশ্চিত হবে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসের তত্ত্বাবধানে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম, আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী সংস্থার দপ্তর এবং চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন আটকে পড়াদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। আশা করি তারা বৃহস্পতিবার (আজ) দেশে ফিরতে পারবে।

ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
‘গণভোট অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে’ বলে বিল না তোলার সিদ্ধান্…
  • ৩০ মার্চ ২০২৬
তিন ছেলের আহতের খবর শুনে বাবার মৃত্যু
  • ৩০ মার্চ ২০২৬
মালয়েশিয়ায় ৮ ইসরায়েলি আটক
  • ৩০ মার্চ ২০২৬
ফিলিং স্টেশন মালিকের বাড়ি থেকে স্বর্ণালংকার ও মোটরসাইকেলের …
  • ৩০ মার্চ ২০২৬
শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence