পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা কামনা জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা

২৬ জুলাই ২০২১, ০৩:৩৫ PM
 দূতাবাসের কার্যক্রমে স্থবিরতার কারণে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা হুমকির মুখে

দূতাবাসের কার্যক্রমে স্থবিরতার কারণে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা হুমকির মুখে © সংগৃহীত

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি বরাবরই উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। Erudera.com-এর তথ্য অনুসারে প্রতি বছর গড়ে প্রায় ১ হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যায়। কিন্তু করোনা মহামারী এবং দূতাবাসের কার্যক্রমে স্থবিরতার কারণে এসব শিক্ষার্থীদের উচ্চশিক্ষা হুমকির মুখে পড়েছে।

মহামারীর শুরু থেকে দীর্ঘ সময় বন্ধ থাকার পর, গত বছরের জুলাই মাসে দূতাবাস তাদের ভিসা এপোয়েন্টমেন্ট খুলে দেয়। টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র রায়হান বলেন, গত বছর জুলাই এর পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী দূতাবাসে ভিসা এপোয়েন্টমেন্ট এর জন্য রেজিস্ট্রেশন করেছে। এপোয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন করলেও দূতাবাস ভিসা সাক্ষাৎকার নিতে পারেনি। এজন্য তাঁরা বারবার লকডাউন এবং দূতাবাসের কর্মী সংকটকে দায়ী করেন।

এদিকে উদ্বিগ্ন শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেনিং এর কারণে দূতাবাস কয়েক দফায় কাজ শুরু করলেও, সেটা খুব সীমিত এবং অল্প সময়ের জন্য হওয়ায় এই সমস্যার সমাধান হয়নি। এখন পর্যন্ত গতবছরের জুলাই মাসের আবেদনকারীদের ভিসা প্রসেস সম্পূর্ণ শেষ হয়নি।
 
এরমধ্যে বাংলাদেশ সরকার বিদেশগামী শিক্ষার্থীদের কথা চিন্তা করে গতমাসে স্টুডেন্ট ভিসাকে জরুরি সেবার আওতায় এনে লকডাউনের বিধি-নিষেধের বাইরে রেখে প্রজ্ঞাপন জারি করে। এই নিয়ম মেনে ঢাকাস্থ অন্যান্য দূতাবাস ও মিশনগুলো স্টুডেন্ট ভিসা নিয়ে নিয়মিত কাজ শুরু করে। এবং এখন পর্যন্ত নিরিবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। বেশিরভাগ দূতাবাসগুলোর প্রায় তাদের সব শিক্ষার্থীদের ভিসা ইন্টারভিউ শেষ করে ফেলেছে।
 
কিন্তু জার্মান দূতাবাস সরকারি প্রজ্ঞাপন ও পররাষ্ট্র মন্ত্রালয়ের চিঠি পাওয়ার পরও কাজ শুরু করেনি। শিক্ষার্থীদের টুইটারে একেরপর এক চাপের পর সদ্য বিদায়ী এম্ব্যাসেডর তার টুইট বার্তায় ভিসার কাজ শুরু করতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন।
 
জানা গেছে, সম্প্রতি নতুন ভিসা কান্স্যুলেট এবং নতুন টিম বাংলাদেশে এসেছেন। কিন্তু তারপরও প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের ভিসা নিয়ে কাজ শুরু করেনি দূতাবাস। শিক্ষার্থীদের একজন বুলবুল খান জানান, আমি ইতিমধ্যে দেশে বসে দুই সেমিস্টার শেষ করেছি অনলাইনে। ব্লক এবং টিউশন ফি মিলিয়ে প্রায় সাড়ে ১১ লাখ টাকা পাঠিয়েও দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয় বলেছে যেহেতু পরের সেমিস্টার আর অনলাইনে হবে না তাই আমাকে অক্টোবরের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। তা না হলে আমার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

এমন পরিস্থিতে দ্রুত কাজ শুরু করার অনুরোধ নিয়ে দূতাবাসের সাথে শিক্ষার্থীরা যোগাযোগ করলে দূতাবাস তাদের জানায়, তাদের কর্মী সংকট দূর হয়েছে এবং তারা পুরোদমে কাজ শুরু করার জন্য প্রস্তুত আছে। কিন্তু বিদেশী কর্মীরা নিয়মিত অফিস করলেও, দেশি ভিসা অফিসাররা লকডাউনের কারনে অফিস করতে পারছেন না। তারা ঢাকার বিভিন্ন প্রান্তে থাকেন এবং লকডাউনের মধ্যে বাসা থেকে দূতাবাসে যাতাযাত করছে পারছেন না।

কিন্তু লকডাউনের প্রজ্ঞাপন জারির পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইট বার্তায় জার্মানগামী শিক্ষার্থীদের জানায়, আমরা সকল দূতাবাসগুলোকে জানিয়ে দিয়েছি যেন তারা স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু রাখে এবং সেই সাথে ডিএমপিকেও ভিসা প্রত্যাশী শিক্ষার্থীদের চলাচলে সহায়তার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি চলমান কঠোরতম লকডাউন প্রজ্ঞাপনেও ভিসা কার্যক্রমকে লকডাউন আওতার বাইরে রাখা হয়েছে।

এমতাবস্থায়, দেশে আটকা পড়া হাজার হাজার জার্মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দূতাবাসের দেশি ভিসা অফিসারদের লকডাউনের মধ্যে নিরবিঘ্নে অফিসে যাতায়াত নিশ্চিত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য কামনা করছেন।  

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9